লায়ন্স ক্লাব ওফ চিটাগাং কর্ণফুলীর ২০২৬–২৭ সালের সেবা বর্ষের চার্জ হ্যান্ডওভার– টেকওভার অনুষ্ঠান স্থানীয় একটি রেস্টুরেন্টে গত ২৯ জুন অনুষ্ঠিত হয়।
জেলা গভর্নর লায়ন মোসলে উদ্দীন আহমেদ অপুর উপস্থিতিতে নতুন সেবা বর্ষের জন্য প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম, সেক্রেটারি লায়ন হাসিবুল হাসান চৌধুরী রাশেদ এবং কোষাধ্যক্ষ লায়ন মো: ফয়সাল মিয়া দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া। তিনি কর্ণফুলী ক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নতুন সেবা বর্ষে সেবার হাত প্রসারিত করে “মানব সেবা” করার পরামর্শ এবং অনুরোধ জানান। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য লায়ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











