সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপন

| শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও সেবামুখী করতে আগ্রাবাদস্থ সিএন্ডএফ টাওয়ারে চসিকের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় স্থাপিত এ বুথ থেকে এসোসিয়েশনের সদস্য সিএন্ডএফ এজেন্টগণ প্রতিদিন সকাল ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন।

গত ২ জুলাই সকাল ১১টায় এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম আনুষ্ঠানিকভাবে ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এসোসিশেনের ৩য় সহসভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উবায়দুল হক আলমগীর, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন (বাবলু), কাস্টমস্‌ বিষয়ক ১ম সহ সম্পাদক মনসুর উল আমিন রিয়াজ, কাস্টমস্‌ বিষয়ক ২য় সহ সম্পাদক মো. মোরশেদুল আলম, এস এম ফরিদুল আলম, আহমাদ শহীদ উদ্দিন, মো. শফিউল আজম খান, মো. মনিরুল ইসলাম, মো. শাহনেওয়াজ রুমী, মো. আলমগীর হোসেন, খায়রুল বাশার মিল্টন, মো. মোশাররফ হোসেনসহ সেবা গ্রহণে আগত সদস্যবৃন্দ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা মুহাম্মদ ইয়াছিন, উপকর কর কর্মকর্তা মো. দিদারুল আলম খান, মোরশেদুল আলম, মো. সেলিম, পরিদর্শক ইফতেখার উদ্দিন চৌধুরী ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রম পরিচালনা করেন। উদ্বোধনী বক্তব্যে সভাপতি এস এম সাইফুল আলম বলেন, আমদানিরপ্তানি কার্যক্রমে সিএন্ডএফ এজেন্টগণ সরাসরি সম্পৃক্ত থেকে সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এসব কার্যক্রম সম্পাদনে চট্টগ্রাম বন্দর, কাস্টমস, অফডক ও শিপিং এজেন্ট অফিসে তাদের প্রতিনিয়ত ব্যস্ত সময় অতিবাহিত করতে হয়। তাই সদস্যদের সুবিধার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সহযোগিতায় এই সেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রথম দিন ৭৯টি সিএন্ডএফ প্রতিষ্ঠান এ সেবা গ্রহণ করে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন কাজ সম্পন্ন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর চার্জ হ্যান্ডওভার-টেকওভার অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবেতাগী মানবিক ফাউন্ডেশনের বাৎসরিক যাকাত স্বাবলম্বীকরণ কর্মসূচি