মমতার ভিটামিন-এ ক্যাম্পেইন

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

মমতা স্বাস্থ্য কর্মসূচির আওতায় জাতীয় ভিটামিনএ ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। ক্যাম্পেইনের উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী আলহাজ রফিক আহামদ। তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ৬ মাস থেকে ৫বছর বয়সী সকল শিশুদের ভিটামিনএ ক্যাপসুল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। মমতার ৮২টি টিকাকেন্দ্রের মাধ্যমে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। ক্যাম্পেইন চলাকালে অভিভাবকদের মধ্যে শিশুদের পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং নিয়মিত টিকাদান কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়। মমতা স্বাস্থ্য কর্মসূচীর মাধ্যমে মোট ৪৭,৭৭৫ জন শিশুকে ভিটামিনএ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু: ,১৬৫ জন, ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশু: ৩৮,৬১০ জন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেঘমল্লার খেলাঘরের ফল উৎসব
পরবর্তী নিবন্ধউৎসবের অর্থনীতি : চট্টগ্রামের ‘নতুন মডেল’ ও আমাদের চেনা বাজার