পবিত্র আশুরা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিএমপি সদর দপ্তরস্থ দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় মহানগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, ধর্মীয় নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে তাজিয়া মিছিলের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে ধর্মীয় অনুষ্ঠানসমূহ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, প্রাং উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদ ও সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ সংরক্ষণে গ্রীন রোড শো মানুষকে সচেতন করে তুলবে
পরবর্তী নিবন্ধহেবা, দানপত্র ও দানের ঘোষণা দলিলে প্রস্তাবিত উৎসে কর প্রত্যাহারের সুপারিশ করা হবে