পরিবেশ সংরক্ষণে গ্রীন রোড শো মানুষকে সচেতন করে তুলবে

উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবানকক্সবাজার এর উদ্বোধনী অনুষ্ঠান গত ২০ জুন বহদ্দারহাট চত্বরের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী গ্রীন রোড শো’র উদ্বোধন করেন চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে বছরে ৫ কোটি চারা রোপণ করার কর্মসূচি ঘোষণা করেছেন, সে লক্ষ্য নিয়ে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স গ্রীণ রোড শো: চট্টগ্রাম টু বান্দরবানকক্সবাজার কর্মসূচি পালন করছে তা প্রশংসার দাবিদার। এ কর্মসূচি মানুষকে ব্যাপকভাবে পরিবেশ সচেতন করে তুলবে এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলকে সরকারের কর্মসূচি সফলে গাছের চারা রোপণ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন চবি পরিবেশ ও ভূগোল বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সরোয়ার, মো. মুজিব উল্লাহ তুষার, ওসমান খান, মো. গিয়াস উদ্দিন, রোটারিয়ান এস এম আজিজ, মোসলেহ উদ্দিন।

সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, আকতার হোসেন নিজামী, মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ। সভা শেষে সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছাত্রছাত্রীসহ জনসাধারণের মাঝে চারা বিতরণ করেন এবং এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটো ফলদ ও ওষুধি চারা রোপণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্যের মাধ্যমে সুদৃঢ় বন্ধন তৈরি হয় মানুষ ও মানবতার
পরবর্তী নিবন্ধপবিত্র আশুরা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা