চলতি অর্থ বৎসরে প্রস্তাবিত বাজেটে হেবা, দানপত্র ঘোষণা দলিলে উৎসে করের প্রস্তাব এবং বন্টননামা ও মিউটেশন–নামজারী করণে রির্টাণ দাখিলের প্রমানক (চঝজ ) উপস্থাপনের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. আকবর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কোর্ট বিল্ডিংস্থ কার্যালয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে বলেন, চলতি অর্থ বৎসরে প্রস্তাবিত বাজেটে হেবা, দানপত্র ঘোষনা দলিলে উৎসে করের প্রস্তাব এবং বন্টননামা ও মিউটেশন/নামজারী করনে রির্টাণ দাখিলের প্রমানক উপস্থাপনের প্রস্তাবনা বাস্তবায়ন হলে জনসাধারণ সীমাহীন ভোগান্তির সম্মুখীন হবেন। কারণ এসব দলিল রেজিষ্ট্রেশনে জনগণের কোন অর্থ লেনদেন হয়না। এসব দলিল শুধুমাত্র রক্তের সম্পর্কের মধ্যে হয়। তাই এই ধরনের অতিরিক্ত করের কারণে ভুমি রেজিষ্ট্রেশনে চরম স্থবিরতা সৃষ্টি হবে। এতে সরকার কাংখিত রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হবে। নেতৃবৃন্দ এই ব্যাপারে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা নেতৃবৃন্দের জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. আকবর আলী, মিরসরাই দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, এম. নজরুল ইসলাম, মো. সেলিম উদ্দিন, সানু বিশ্বাস চন্দন, আলী হোসেন, এয়ার মোহাম্মদ, শাহ আলম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম হৃদয়, কামরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, মো. আকবর, মো. ইদ্রিস, জয়নাল আবেদীন হিরু, মো. শাহজাহান, মো. মহিউদ্দিন, আবু ছৈয়দ, কামাল উদ্দিন, নাছির উদ্দিন, কাঞ্চন চক্রবর্ত্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











