চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নার্সিং শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চন্দ্রঘোনার খ্রীষ্টিয়ান হাসপাতালের আয়োজনে মিশন হাসপাতাল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ব্রাজিল বনাম আর্জেন্টিনা দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটির নির্ধারিত সময় গোলশুন্য ড্র হলে পরে ব্রাজিল দল টাইব্রেকারে ৪৩ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খিয়াং। এসময় হাসপাতালের ক্লিনিক্যাল চিফ ডা. বিলিয়াম এ সাংমা এবং কমেপ্রহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহেবা, দানপত্র ও দানের ঘোষণা দলিলে প্রস্তাবিত উৎসে কর প্রত্যাহারের সুপারিশ করা হবে
পরবর্তী নিবন্ধপ্রথম জাতীয় যুব সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন