বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের আয়োজনে তিনদিনব্যাপী ১ম জাতীয় যুব সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ গতকাল ২২ জুন উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান। বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালীর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সদস্য লুৎফুল করিম সোহেল , সাবেক সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি এসোসিয়েশনের সদস্য আবু হানিফ,খালেদ সাইফুল্লাহ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, ববিতা রানী রায়,সিজেকেএস কাউন্সিলর মো. ফারুক আহমেদ প্রমুখ। চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম সহ মোট ২২ টি জেলা দল পুরুষ ও মহিলা বিভাগে অংশগ্রহণ করছে।











