চমকস বিচ ভলিবল দলের জার্সি উন্মোচন

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

জাতীয় বিচ ভলিবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা) আগামী ১৮ থেকে ২২ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করছে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা দল (চমকস)। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ সংস্থা কার্যালয়ে দলের জার্সি উম্মোচন সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা, জাতীয় বীচ ভলিবল (পুরুষ/মহিলা) টুর্নামেন্ট উপ–কমিটির আহ্বায়ক উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও চমকস বীচ ভলিবল প্রস্ততি কমিটির সদস্য সচিব সাইফুল আলম খানের সঞ্চালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ–সভাপতি মো. ইবাদুল হক লুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, ফরিদ আহাম্মদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশাদ আলম চৌধুরী, সদস্য সেকান্দর কবির, মনোরঞ্জন সাহা, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমাতুল খায়ের সেতু, মো. হারুনুর রশীদ, টিটন বিশ্বাংগ্রী, পুরুষ দল ম্যানেজার সাদাত মাসুদ, কোচ মিজানুর রহমান টিপু, মহিলা দলের ম্যানেজার রোকসানা বেগম, কোচ শামীম আহমেদ। পরে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগীয় দলের প্রথম জয়
পরবর্তী নিবন্ধসিএস স্পোর্টস ও চট্টগ্রাম ক্রিকেট একাডেমির শুভসূচনা