পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।কলেজ অধ্যক্ষ জারেকা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের শিক্ষানুরাগী সদস্য গাজী মোহাম্মদ আইয়ুব খাঁন। প্রধান অতিথি বলেন, স্কুল ও কলেজ জীবনের শিক্ষাই ভবিষ্যতের ভিত্তি। ভবিষ্যতের যেকোনো ভূমিকায় ভালো মানুষ না হলে সে অর্জনের কোনো মূল্য নেই। তাই শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে হবে। বিশেষ অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য সৈয়দ মোহাম্মদ ফজলুল বারী, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হক, অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, অধ্যাপক রাজীব কান্তি পাল, শিক্ষক মাহবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অধ্যাপক শিবু দাশ ও ফারহানা আজিজ। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











