ইসলামের বিস্তৃতিতে সুফি-দরবেশদের ভূমিকা অনস্বীকার্য

ইসলামিক ফ্রন্টের সভায় অধ্যক্ষ ফরিদ উদ্দীন

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেছেন, আউলিয়ায়ে কেরামরাই ইসলামী আদর্শ প্রচারের মাধ্যমে মানুষের ন্যায্য অধিকার ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেন। তাঁরা কেবলই ধর্ম প্রচার করেননি, বরং মসজিদ, মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার দ্যুতি ছড়িয়েছেন সর্বত্র। তাঁদের দরবারগুলো ছিল সত্যানুসন্ধানীদের আশ্রয়স্থল। এদেশে ইসলামের সমপ্রসারণ ও বিস্তৃতিতে আউলিয়ায়ে কেরাম এবং সুফিদরবেশদের ভূমিকা অনস্বীকার্য। এমনই একজন আল্লাহর অলি হযরত মোহছেন আউলিয়া (রহ.)।তিনি গত ২০ জুন মোমিন রোডস্থ সালমা ভবনে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র বার্ষিক ওরশ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি (ভারপ্রাপ্ত) মাস্টার আনোয়ারুল আজিমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেনইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। মহানগর ইসলামিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মোজাম্মেল হোসাইন, ডা. হাসমত আলী তাহেরী, অ্যাড. ফেরদৌসুল আলম সেলিম, মাওলানা আবদুল মালেক আশরাফী, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ হারিস উদ্দীন দৌলতী, পীরজাদা মাওলানা ছৈয়দ আবেদ শাহ চিশতি, তসলিম উদ্দীন, আইয়ুব আলী, কাজী আহসানুল আলম, মোহাম্মদ নাঈম উদ্দিন, ইউসুফ কবির, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভঙ্গুর থেকে অর্থনীতি স্থিতিশীল করতে দুই বছর সময় লাগবে : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ নাছির উদ্দীন কলেজের পুরস্কার বিতরণ