লিডার্স স্কুল অ্যান্ড কলেজের আন্ত:হাউজ পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২১ জুন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) আবু নাসের মো. তোহা। তিনি শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাবলিক স্পিকিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিষ্ঠানে পাবলিক স্পিকিংয়ের কার্যক্রম তুলে ধরেন। ৫টি বিভাগে পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্টসমূহ হচ্ছে (বাংলা ও ইংরেজি)- নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজি) এবং বিতর্ক প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার পাবলিক স্পিকিং ও বিতর্ক প্রতিযোগিতায় যুগ্মভাবে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানের মোস্তফা হাউজ ও জাহাঙ্গীর হাউজ এবং রানারআপ হয় হামিদ হাউজ। ৯ম শ্রেণির শিক্ষার্থী উর্মি বণিক ও রুফাইদা সানার উপস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।












