চট্টগ্রাম ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন

| মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের ত্রি–বার্ষিক নির্বাচন গত ১৯ জুন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে আরমান হোসেন, সহ–সভাপতি পদে মোহাম্মদ রাজু, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তসলিম উদ্দিন, সহ–সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে আবছার মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ রিপন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মঞ্জুরুল আলম এবং মোহাম্মদ আব্দুল মজিদ পাপ্পু, মোহাম্মদ সাইফুর ইসলাম ও মোহাম্মদ মনির হোসেন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সজিব খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিডার্স স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক সভা বন্ধে আইন চান বিএনপির এমপি রেজা