কর্ণফুলী নদীতে কোস্ট গার্ডের অভিযান বিপুল চোরাই কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দেড় টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ ও চোরাচালান কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। গত শনিবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাইমাল জব্দ করা হয়। গতকাল রোববার বিকেলে কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকার দেড় টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম, ৩০ কেজি স্ক্র্যাপ ও চোরাচালান কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করা হয়।অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত আলামত ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চোরাচালান রোধে কোস্ট গাডের্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার বিএন সুমন আল মুকিত।

পূর্ববর্তী নিবন্ধজিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে চবি ছাত্রদলের বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধমিয়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫