সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চট্টগ্রাম কিডনি হাসপাতালে চিকিৎসারত রোগীদের আর্থিক সহায়তার জন্য ১৮ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়
উক্ত আর্থিক অনুদানের চেক জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ–পরিচালক মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের যুগ্ম–সাধারণ সম্পাদক এমদাদুল আজিজ চৌধুরীর নিকট হস্থান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক জসিম উদ্দিন ও হাসপাতাল কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।














