লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চিকিৎসাসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও নিরবচ্ছিন্ন রাখতে প্রায় ৩ লাখ টাকার জরুরি ওষুধ সরবরাহ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা অব্যাহত রাখার লক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে এসব ওষুধ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সেক্রেটারি লায়ন আবু নাসের রনির হাতে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে গতকাল শুক্রবার মেডিসিন হ্যান্ডওভার সেরিমনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব। ক্লাব সেক্রেটারি লায়ন ডা. ফাহিম হাসান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর পিডিজি লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে পিডিজি লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস বলেন, লায়ন্স সার্ভিস কমপ্লেক্স একটি ঐতিহ্যবাহী সেবাধর্মী প্রতিষ্ঠান। ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৪ বছর ধরে প্রতিষ্ঠানটি নীরবে–নিভৃতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় ও জরুরি ওষুধ সরবরাহের মাধ্যমেও প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মূলত মানবসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে লায়ন মোহাম্মদ আইয়ুব বলেন, লায়ন্স সার্ভিস কমপ্লেক্স লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের অন্যতম স্থায়ী ও ঐতিহ্যবাহী সেবামূলক প্রকল্প। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছে। এ সময় অসুস্থ লায়ন মহাদেব ঘোষের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি এবং তাঁর সুস্থতার জন্য উপস্থিত সকলকে আন্তরিকভাবে প্রার্থনা করার আহ্বান জানান। শেষে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, পিডিজি লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন ও লিও নেতৃবৃন্দসহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মনিরুল কবির, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নেয়াজে খান রিমন, রিজিয়ন চেয়ারম্যান লায়ন হেলাল উদ্দিন, লায়ন বাসুদেব সিনহা, লায়ন মানস বড়ুয়া, লায়ন মোহাম্মদ হামেদ হাসান নোমানী, লায়ন ইসকান্দার আলী, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন অনুপম মজুমদার, লায়ন ফারুক আহমেদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন লিও শেখ মুনতাসির মামুন, লিও বাঁধন ঘোষ, লিও ইনতিসার রহমান, লিও উম্মে হাবিবা, লিও তারানা আহমেদ, লিও জহির আব্বাস চৌধুরী, লিও নিবরাজ উদ্দিন তাসিন, লিও জিতুন ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












