দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে কর্মীদের প্রস্তুত হতে হবে

হালিশহর থানায় জামায়াতের শিক্ষাশিবিরে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩৬ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াতের বিরুদ্ধে বিরোধী শক্তিগুলোর অপপ্রচার ও ষড়যন্ত্র সংগঠনের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সকল রাজনৈতিক বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে জামায়াতের কর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। এ জন্য কর্মীদের আদর্শিক জ্ঞান, নৈতিক চরিত্র, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সচেষ্ট হতে হবে। গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী হালিশহর থানার উদ্যোগে নগরীর একটি কনভেনশন হলে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির মুহাম্মদ ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী এবং সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। এ সময় আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমির ডা. শাহাদাত হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক, জাহের খান, মাকসুদুল মাওলা, মাওলানা আহমদ শফি, হায়দার আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামীর বাগোয়ানের উন্নয়ন শীর্ষক মতবিনিময়
পরবর্তী নিবন্ধচিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ করা জরুরি