বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন গত ৩ মে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতিএস.এম. আহসানুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এস.এম. আজিজ। প্রধান বক্তা ছিলেন জাসাস বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর। বিশেষ বক্তা ছিলেন জাসাস চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল কবির। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ–সভাপতি ইঞ্জিনিয়ার মাজেদুল আলম ও মো. বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ও সুমন সেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল মোস্তফা, মো. রিয়াজ উদ্দিন, মো. নুরুল, এইচ.এম মিজানুর রহমান ও আবসার কায়সার, শহীদুল আলম লিটন, আবদুল আজিজ, মো. জামাল, বিধান ঘোষ, আবদুল হালিম নীরব, মো. কামাল উদ্দিন প্রমুখ। শেষে বিশ্ব মুক্ত গণমাধ্যম উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













