সীতাকুণ্ডে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয়ে গতকাল বৃহস্পতিবার এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কল্লোল বড়ুয়ার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. তপন চন্দ্র বর্মন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মো. মোরসালিন, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, আব্দুল মান্নান, প্রকৌশলী মো. আলমগীর বাদশা, মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন প্রমুখ। সভায় প্রাণিসম্পদ খাতের বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানো, আধুনিক পদ্ধতিতে পশুপালন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে খামারি ও উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ পণ্যের রপ্তানিযোগ্য মান নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সিদ্দিকে আকবর হিফজখানা ও এতিমখানার উদ্বোধন উপলক্ষে সভা
পরবর্তী নিবন্ধফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা জরুরি