ঘৃণা দূর হোক, সুস্থ হোক পৃথিবী

কাজী আবদুল ওয়াদুদ | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

আজকের পৃথিবী প্রযুক্তি ও বিজ্ঞানের দিক থেকে যতটা এগিয়েছে, মানবিকতার দিক থেকে ঠিক ততটাই যেন পিছিয়ে পড়ছে। প্রতিদিন সকালে খবরের কাগজ খুললে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়ালে তাকালে আমরা এক অদ্ভুত অস্থিরতা দেখতে পাই। চারদিকে ছড়িয়ে পড়ছে কেবল হিংসা, পরশ্রীকাতরতা আর ঘৃণা। এই মানসিক ব্যাধি আমাদের চেনা সুন্দর পৃথিবীকে ক্রমশ এক বিষাক্ত গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, মানবসভ্যতা কখনোই কেবল অন্ধকার দিয়ে পরিচালিত হয়নি।

ঘৃণা হলো একটি সংক্রামক ব্যাধির মতো, যা মানুষের বিবেক ও বুদ্ধিকে অন্ধ করে দেয়। সমাজে যখন সহনশীলতার অভাব ঘটে, তখনই ঘৃণার কালো মেঘ জমতে শুরু করে। এই মেঘ আমাদের পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা আর বিশ্বাসের আকাশকে ঢেকে দেয়। মানুষ যখন একে অপরকে শত্রু ভাবতে শুরু করে, তখন সমাজ ও রাষ্ট্রের ভিত নড়ে ওঠে। বর্তমান যুগে ভুয়ো তথ্য এবং বিদ্বেষমূলক বক্তব্য (ঐধঃব ঝঢ়ববপয) এই আগুনের গতিকে আরও বাড়িয়ে দিয়েছে। মনে হয় যেন এক গভীর অমাবস্যার অন্ধকার গ্রাস করেছে আমাদের চারপাশ।মেঘ যতই ঘন আর কালো হোক না কেন, তার স্থায়িত্ব চিরকাল নয়। মহাবিশ্বের নিয়মই হলো অন্ধকার চিরস্থায়ী হতে পারে না। ঠিক তেমনি, সমাজে যত বিপর্যয়ই আসুক, মানুষের ভেতরের শুভবুদ্ধি এবং ভালোবাসার আলো ঠিকই পথ খুঁজে নেয়।ইতিহাসের সবচেয়ে বড় বড় সংকটেও আমরা দেখেছি, কিছু নিঃস্বার্থ মানুষের হাত ধরে পৃথিবী আবার ঘুরে দাঁড়িয়েছে। যুদ্ধ, মহামারি বা দাঙ্গার মাঝেও যখন একজন মানুষ অন্য একজনের সাহায্যে জীবন বাজি রেখে এগিয়ে আসে, সেটাই হলো সেই ‘আলোর ঝিলিক‘। এই আলো কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে আসে না, এটি আসে মানুষের পারস্পরিক সহমর্মিতা, ক্ষমা এবং ভালোবাসার ছোট ছোট গল্প থেকে।

পৃথিবীকে সুস্থ করে তুলতে হলে আমাদের মনের ভেতরের ঘৃণাকে সবার আগে নিপাত দিতে হবে। এর জন্য প্রয়োজন অন্যের মত বা বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানানো। তরুণ প্রজন্মের মনে সহানুভূতির বীজ বুনে দেওয়া। বিদ্বেষের বিপরীতে ভালোবাসার গল্পগুলোকে সামনে আনা। তাহলেই আলো যেভাবে মেঘের বুক চিরে পৃথিবীতে নেমে আসে, মানুষের ভেতরের সততা ও ভালোবাসা ঠিক সেভাবেই সমস্ত ঘৃণা আর সংকীর্ণতাকে ভেদ করে জয়ী হবে। ঘৃণা কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না, তা কেবল ধ্বংসই ডেকে আনে। আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবী আমাদের সবার। মেঘ যেমন ক্ষণস্থায়ী, মানুষের তৈরি এই কৃত্রিম বিদ্বেষও তেমনি সাময়িক। সব অন্ধকার পেরিয়ে আলোর ঝিলিক যেভাবে তার পথ খুঁজে নেয়, মানুষের শুভবুদ্ধিও ঠিক সেভাবে একদিন এই পৃথিবীকে সুস্থ, সুন্দর এবং নিরাপদ করে তুলবে। ঘৃণার অবসান হোক, ভালোবাসার জয় হোক–৭তবেই সুস্থ হয়ে উঠবে আমাদের এই প্রিয় ধরিত্রী।

পূর্ববর্তী নিবন্ধঅন্যের প্রত্যাশা আর নিজের অস্তিত্বের টানাপোড়েন
পরবর্তী নিবন্ধকার্যকর প্রাথমিক শিক্ষার জন্য বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন জরুরি