সময় এগিয়েছে, বদলে গেছে যুগ। তবে এখনো শুনতে হয়, মেয়েরা কর্মজীবী হলে আখ্যা দয়ো হবে নানা নামে। যা কুন্ঠিত করে মা বোনদের। অথচ আমরা ক্রমাগত ছুটছি নারীর সুরক্ষা নিশ্চিত করণে। পরিবার, সমাজ ও সভ্যতার বিকাশে নারী পুরুষের অবদান অনস্বীকার্য। নারী আমার মা। অসম্ভবকে সম্ভব করার সোপান স্নেহময়ী মা। সম্পর্কের বন্ধন দৃঢ় করতে অপরিহার্য নারী। আত্মবিশ্বাস প্রাণে সঞ্চারিত করে নারী। বর্তমান বিশ্বের মত বাংলাদেশেও নারী শিক্ষায়, চিকিৎসায়, বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছে। নারী বিমান চালক, নারী ট্রেন চালক, নারী বীর সেনানী, নারী পুলিশ, নারী সর্বময় সর্ব পরিবেশে। কবির উপমার ভাষায় বলি—মেয়ে তুমি বদলালেই, বদলাবে দেশ। নির্ভীক ইতিহাস তাই বলে। কাব্যে গল্পে শিল্পকলায় নারী সমৃদ্ধি নিয়ে এসেছে। এই ইতিহাস সমৃদ্ধিতে আনবে আরো বিবর্তন।










