বন্দর থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বন্দর থানা যুবদল নেতা আরিফুর রহমান আরিফের নেতৃত্বে ও সভাপতিত্বে এবং যুবদল নেতা মোহাম্মাদ শাহেদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম.এ.আজিজ। ২৭ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় ইপিজেড এলাকায় ঝনকপ্লাজা মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি শেষ করে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সল্টগোলা ক্রসিং হয়ে ধুমপাড়া এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাব্বির হোসেন হিরা, কামরুল হাসান কাজল, মো. রাসেল, নজরুল ইসলাম, মো. সবুজ, মো. লোকামান, ফারুক, মো. সাইফুল, মো. জুলফু মো. মোকবুল, মিজান, ইমরান মো. মহসিন, মো. শহিদ, ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের মো. মুন্না, মামুন, মিঠু, আজাদ, মো. জাবেদসহ বন্দর থানা যুবদলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স ইংলিশ স্কুল চান্দগাঁও ক্যাম্পাসের বর্ষ সমাপনী
পরবর্তী নিবন্ধবন্দর এলাকায় শ্রমিক দলের আনন্দ মিছিল