আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ছমদিয়ায় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো: হুমায়ুন কবির চৌধুরী আনচারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইযুব খান রফিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবদুল হামিদ, বিএনপি নেতা ফকির মোহাম্মদ, বিএনপি নেতা ডাঃ নুরুচ্ছাপা, বিএনপি নেতা আবদুল খালেক, মোঃ ইসহাক, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম–আহবায়ক মোহাম্মদ ইসহাক, বিএনপি নেতা বোরহান উদ্দিন, বিএনপি নেতা মোঃ আলী আহসান (হামিদ), দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন, বিএনপি নেতা আনিসুল ইসলাম, বিএনপি নেতা আবু তালেব, জামাল উদ্দিন মেম্বার, আবু তাহের, বিএনপি নেতা জামাল উদ্দিন, বিএনপি নেতা এডভোকেট ফখর উদ্দিন, কৃষক দল নেতা সেলিম উদ্দিন, মো. ইসহাক, মো. লোকমান, শাহাদাত হোসেন, খোরশেদ, মোক্তার, কাইছার, নজরুল, ফারুক, বিকাশ, আনোয়ার, কফিল জয়নাল, ইয়াকুব শাহজাহান, গিয়াস, আব্দুল মন্নান, নাসির, সেন্টু, ইসমাইল, ফজল, ছোটন, রফিক, মানিক, জিয়াউর রহমান, বোরহান উদ্দিন, মোঃ ইলিয়াস, বেলাল, আরিফসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।












