বর্ণমালা

আহসানুল হক | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

বর্ণমালার বর্ণগুলি

কেমন করে ভুলি ?

বর্ণমালার বর্ণগুলি

মায়ের মুখের বুলি !

বর্ণমালার বর্ণগুলি

খোকার ইজেল–তুলি

বর্ণমালার বর্ণগুলি

স্বাধীনতার মূল–ই !

বর্ণমালার বর্ণগুলি

পলাশ –শিমুল ফুল–ই

বর্ণমালার বর্ণগুলি

স্মরি —হৃদয় খুলি !

পূর্ববর্তী নিবন্ধওরাই মহান বীর
পরবর্তী নিবন্ধএকুশ ফেব্রুয়ারি