আনোয়ারায় মাদকসহ উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দীন সুমনকে আটক করেছে যৌথবাহিনী। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৮ পিস মাদকসহ তাকে আটক করা হয়।
আনোয়ারা থানা সূত্র জানায়, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার গভীর রাতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, ভোররাতে ২৮ পিস ইয়াবাসহ সালাউদ্দীন সুমনকে যৌথবাহিনী আটক করে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।












