দ্বিজরাজ আচার্য্য

| বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার অতিরিক্ত মহাসচিব দ্বিজরাজ আচার্য্য (৬২) হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে গত সোমবার দিবাগত রাতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি পাঁচ কন্যা, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মুহাম্মদ আনিসূল হক, মহাসচিব লায়ন ড. শ্রীরাম আচার্য, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যক্ষ ননী গোপাল আচার্য, নির্বাহী সভাপতি বিজয় শর্মা, মহাসচিব এস কে আচার্য শ্যামল, উপদেষ্টা দুলাল বড়ুয়া, তুষার দাশ দোলন, লায়ন রিমন কান্তি মুহুরী, জয় দেব আচার্য, সি আর আচার্য চন্দ্র রাজ, লায়ন শিল্পী আচার্য, যুগ্ম মহাসচিব পন্ডিত সুজন আচার্য, লায়ন দোলন আচার্য, সাংগঠনিক সম্পাদক পন্ডিত সি আর আচার্য এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে এসেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মাদকসহ কৃষকদল নেতা আটক