শতাধিক পথশিশুর মাঝে খাদ্য বিতরণ

সীতাকুণ্ড যুবলীগের উদ্যোগ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৫:০৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সীতাকুণ্ড যুবলীগের উদ্যোগে শতাধিক পথশিশু ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনের নির্দেশনায় সোমবার বিকেলে সীতাকুণ্ড পৌর সদর রেল স্টেশন প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম, সহ–সভাপতি শাহ কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান মারুফ, বারৈয়াঢালা ইউনিয়ন সাধারন সম্পাদক আবদুল্লাহ মামুন, সহসভাপতি দিদারুল আলম, বাড়বকুণ্ড ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. হানিফ, কুমিরা ইউনিয়ন যুবলীগ সভাপতি রাজু, বাহার, ফয়সাল, মোমিন, দেলোয়ার, সাজ্জাদ, সেতু, রায়হান, রবিন, ইব্রাহিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহিল প্ল্যান্টেশন লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধনগরীতে বিভিন্ন দোকান রেস্তোরাঁকে ২৯ হাজার টাকা জরিমানা