রোহিঙ্গা সংকট ও সুরক্ষায় আঞ্চলিক আইনের গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা

চবিতে শরণার্থী সম্মেলন

চবি প্রতিনিধি | সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ায় শরণার্থী সুরক্ষা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, আন্তর্জাতিক আইন ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় করণীয় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ২০২৬। সম্মেলনে দেশবিদেশের বিচারপতি, আইনবিদ, গবেষক, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে দক্ষিণ এশিয়ায় কার্যকর শরণার্থী আইন প্রণয়ন, মানবিক সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট, পিআইএন ১২২১১এর অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও বাংলাদেশ সেন্টার ফর রিফিউজি ল স্টাডিজ (বিসিআরএলএস)-এর যৌথ উদ্যোগে এবং স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর সহযোগিতায় গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশবিদেশের ১৩০এরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাকিবা নবী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মুহাম্মদ ইমান আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। স্পেশাল গেস্ট হিসেবে বক্তব্য দেন ইউএনএইচসিআরএর অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ (প্রোটেকশন) অ্যাস্ট্রিড ক্যাস্টেলিন, রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডা. মাহমুদুল হক চৌধুরী ও মোহসিন আলী মুহসেন সোসাইটির প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫তম বার্ষিক সাধারণ সভা