রাঙ্গুনিয়ায় গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সম্মেলন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি রাঙ্গুনিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন রোয়াজারহাটের কর্ণফুলী ডায়াগনস্টিক সেন্টারে গত সোমবার রাঙ্গুনিয়া শাখার সভাপতি ডা. সেলিম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উদ্বোধক ছিলেন সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. অলক দাশ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. হারুনুর রশিদ। ডা. পংকজ দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস এর রিজিওনাল সেলস ম্যানেজার কাজল বসাক, ডা. এস কে বল শুভ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. সৃজন কান্তি দাশ, ডা. রূপন শীল, ডা. কাজল ভট্টাচার্য, ডা. সাইফুর নূর, ডা. শুধাম চন্দ্র শীল প্রমুখ। পরে ডা. এস কে বল শুভকে সভাপতি, ডা. পংকজ দে’কে সাধারণ সম্পাদক ও ডা. সাইফুর নূরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবির সেই ইমামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি শাপলা আ/এ শ্যামলী আ/এ ও আর্টিলারি মোড় যৌথ ইউনিটের সভা