গাউসিয়া কমিটি শাপলা আ/এ শ্যামলী আ/এ ও আর্টিলারি মোড় যৌথ ইউনিটের সভা

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওতাধীন শাপলা আ/এ, শ্যামলী আ/এ ও আর্টিলারি মোড় যৌথ ইউনিটের এক সভা গত ১৫ ফেব্রুয়ারি বাদ মাগরিব শাপলা আবাসিকের অর্থ সম্পাদক মো. শাহনেওয়াজুল করিমের বাসভবন স্বপ্ন বিলাসে অনুষ্ঠিত হয়। ইউনিট সভাপতি অ্যাডভোটেক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এম এ সালাম মজুমদার, সহ সভাপতি শাহাদাত হোসেন, কামরুল আহসান কাউছার, জিয়াউল হাসান খসরু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, আবুল কালাম, শাহীন, আবু তৈয়ব, হামজা আহমেদ, আবু ওবায়েদ প্রমুখ। সভায় সাংগঠনিক তৎপরতা নিয়ে সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন। পরে ইউনিট সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুকরিয়া জ্ঞাপন করা হয়। সভার আগে মাসিক গাউসিয়া খতম অনুষ্ঠিত হয়। খতম পরিচালনা করেন আল্লামা হারুনুর রশিদ। আখেরী মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আবু তৈয়ব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সম্মেলন
পরবর্তী নিবন্ধমাস্টার্স শেষ পর্বে ভর্তি সুযোগের দাবিতে গণসমাবেশ