মাস্টার্স শেষ পর্বে ভর্তি সুযোগের দাবিতে গণসমাবেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রিলিমিনারি টু মাস্টার্স (১৭-১৮) শিক্ষাবর্ষের অনাকাঙ্ক্ষিত ফলাফলের বিপক্ষে ও যেকোন শর্তে মাস্টার্স শেষ পর্বে (ফাইনাল) ভর্তির সুযোগ দানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে গতকাল বুধবার সকাল ১১টায় একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত গণসমাবেশে, সরকারী কর্মাস কলেজ, সরকারী হাজী মো. মুহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাস্টার্স শেষ পর্বে (ফাইনালে) ভর্তির জন্য শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষসহ শিক্ষামন্ত্রী ও সরকারের প্রতি দৃষ্টি আর্কষণ করে জনসমাবেশে তাঁদের আকুল আবেদন জানায়। সমাবেশে প্রশাসনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি শাপলা আ/এ শ্যামলী আ/এ ও আর্টিলারি মোড় যৌথ ইউনিটের সভা
পরবর্তী নিবন্ধফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন ড. আনোয়ারা আলম