‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

ভারতের ‘মিনারদিল্লি’ সম্মাননা পাচ্ছেন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা। আসন্ন পঞ্চদশ ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ তার হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা। ফেসবুকে এক ভিডিও বার্তায় পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুনা লায়লা। তিনি বলেন, আমি এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং এই পুরস্কারটি গ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। খবর বিডিনিউজের।

রুনা লায়লা বলেন, আমার দৃষ্টিতে এটি একটি বিশাল পদক্ষেপ। এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সৃজনশীল মানুষ এবং তাদের সৃষ্টিশীলতার এক অনন্য মিলনমেলা। আমি নিশ্চিত যে এই আয়োজনটি সাফল্য পাবে। এই উৎসবের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তিনি উৎসবের প্রেসিডেন্ট রাম কিশোরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাশাপাশি এই আয়োজনের পেছনে থাকা ইন্দিরা গান্ধী কাউন্সিল ফর আর্টস, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন।

ভারতের চলচ্চিত্র ও সমপ্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবটি আগামী ৪ থেকে ৮ মে পর্যন্ত চলবে।

পূর্ববর্তী নিবন্ধঅনুমোদন পেল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি
পরবর্তী নিবন্ধমে দিবসে নাটক ‘গুপ্তবিদ্যা’