নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম গ্যালারি হলে গত ৩০ অক্টোবর বোধন দৃপ্ত ৬৬ আবর্তন ‘জাগো সুন্দর’ কে আরো আড়ম্বরপূর্ণ করে তুলেছে। এবারের আয়োজনে অংশগ্রহণ করেন–নওশীন সাইয়্যিদাহ মুনিয়া, আদৃতা চৌধুরী, রূপরাজ মজুমদার, সায়ন্তী দত্ত, শিউলি বড়ুয়া, আওয়াতিফ সাজদা ঈমান, চৈতী বড়ুয়া, মৌসুমী সেনগুপ্তা, তুলি শীল, ফেরদৌস আফরোজ, অর্ঘ্য দাশ আকাশ, চুমকি পালিত, প্রমি বড়ুয়া, মনিকা চৌধুরী, ডলি দেবী, নবনীতা পাল, হাসান খোরশেদ, রিচি বড়ুয়া ও বিদ্যা বড়ুয়া। আবৃত্তি নিয়ে মূল্যায়নে ছিলেন বোধনের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল। তাৎক্ষণিক মন্তব্যে ছিলেন বোধনের সহ–সভাপতি সুবর্ণা চৌধুরী, সঞ্জয় পাল, শংকর প্রসাদ নাথ, জসিম উদ্দিন, বিজয় সরকার। আবৃত্তি পরিবেশন করেন হাসিবুল ইসলাম শাকিল। শুভেচ্ছা বক্তব্য রাখেন লিংকন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন তনয়া নাথ। প্রেস বিজ্ঞপ্তি।










