ত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যা

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের আয়োজনে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত হলো হৈমন্তিক সন্ধ্যা ২৬। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, দেশ গড়তে হলে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে আরো গতিশীল করতে হবে। ত্রিতরঙ্গ হৈমন্তিক সন্ধ্যার সদস্য সচিব লেখক ও গবেষক খন রঞ্জন রায়ের সঞ্চালনায় আলোচনা পর্বে সভাপতিত্ব করেন হৈমন্তিক সন্ধ্যার আহ্বায়ক কবি ও নাট্যকার শহীদ মিয়া বাহার। ত্রিতরঙ্গের অন্যতম সংগঠক শিশির কবির ও আবৃত্তিশিল্পী আরিফা আফরিন এরিনার সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে একক, দ্বৈত ও সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন শিল্পী আফতাব উদ্দিন এ ডিকেন্স, আকতার কামাল চৌধুরী, তৃষ্ণা ভট্টাচার্য্য, কান্তা দে, দেবাশীষ বড়ুয়া দেবু, তৌহিদুল আজাদ হায়দার, মনিকা বড়ুয়া, মোস্তাফিজুর রহমান, মো. মহিউদ্দিন, হনুফা আক্তার খুকী, তাছলিমা আক্তার শীলা, কাজী উমাইরা আনজুমান, নুসরাত জাহান তাহিয়া ও ফারাজ তাসমির দিয়ান। আবৃত্তি পরিবেশন করেন সাহেলা সারমিন শাম্মী, তৃষ্ণা ভট্টাচার্য্য, ফারুক তাহের, খুরশীদ আলম এন্ট্রি, মাসুদ তালুকদার, রুবাইয়া বিনতে আকবর ও ফারিহা তাহের গল্প। একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পী পাপিয়া দে, স্বর্ণা দাশ, শ্রাবণী চৌধুরী ও নাবিলা নার্গিস। আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য্য রচিত ও নাট্যকার শহিদ মিয়া বাহার নির্দেশিত সমাজ সচেতনতামূলক নাটক ‘পরিণতি’তে অভিনয় করেন ত্রিতরঙ্গ নাট্যদলের রেজাউল করিম ভুট্টো, শাহদিল সুরাহা, মো. হামিদ উদ্দিন, কাজী উমাইরা আনজুমান, ইয়াসির রাফা ও শিশুশিল্পী রাবিবা মাহমুদ। আমন্ত্রিত আবৃত্তি সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ পরিবেশন করে শিল্পী মো. মোস্তফা কামাল সুরারোপিত চর্যাপদের গান ‘চর্যায় অর্চনা’। আমন্ত্রিত শিশু সংগঠন সুরেলা সংগীত একাডেমি পরিবেশন করেছে দুটি সমবেত সংগীত। ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখেন ত্রিতরঙ্গ নাট্যদলের সাবেক সভাপতি হিমেল ইসহাক এবং ত্রিতরঙ্গের সাবেক মহাসচিব সাংবাদিক আলীউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোধনের জাগো সুন্দর
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৬৩ কোটি টাকা