আজ শুক্রবার স্কেচ গ্যালারি নন্দন তাদের ‘গুপ্তবিদ্যা’ নাটকটির দুটি মঞ্চায়ন করবে। সকাল ৯টায় নগরীর আমতলাস্থ শাহ্ আমানত মার্কেটের সামনে ১ম মঞ্চায়ন এবং বিকেল ৪টায় চেরাগী পাহাড় আজাদী প্রাঙ্গণে ২য় মঞ্চায়নের মাধ্যম নাট্য শ্রমিকের মে দিবস উদযাপন করবে। বিকেলে নাট্য–মঞ্চায়নের পূর্বে আলমগীর কবীর ‘ছাতিম বিকেলের গান’ পরিবেশন করবেন। এরপরই স্কেচ গ্যালারি নন্দন তাদের নাটক গুপ্তবিদ্যা মঞ্চস্থ করবে। দুলেন্দ্র ভৌমিক এর পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন শাহরিয়ার হান্নান ও নির্মাণ করেছেন শাহীন চৌধুরী। নাটকটিতে অভিনয় করেছেন ধীমান দাশ, আশীষ নন্দী, বাপ্পী হায়দার, জানে আলম টিটু, পুষ্পন চৌধুরী, সাদেক, শাহরিয়ার হান্নান ও বিকিরণ বড়ুয়া। প্রদর্শনী দুটিই সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।













