মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

বাকলিয়া যুবদলের মাদক ও সন্ত্রাসবিরোধী প্রচারণা

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী প্রচারণা চালিয়েছে বাকলিয়া থানা যুবদল। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার সময় নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহর নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়।

এ সময় যুবদল ও সৈয়দ শাহ রোড মহল্লা কমিটির নেতৃবৃন্দ সৈয়দ শাহ রোডের বিভিন্ন অলিগলিতে গিয়ে মাদকের বিরুদ্ধে নানা স্লোগান দেন। পাশাপাশি হ্যান্ডমাইকে মাদকবিরোধী সতর্কবার্তা প্রচার করে স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন তারা।

এ সময় এমদাদুল হক বাদশাহ বলেন, মাদক ও সন্ত্রাস যুবসমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হয়ে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ রোড মহল্লা কমিটির সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. আজম খান, সাংগঠনিক সম্পাদক মনজুর মোরশেদ এবং সদস্য মো. ওসমান, মো. রফিক ও মো. জসিম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, সহ–অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মো. সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম, যুবদল নেতা শফিউল বশর সাজু, মো. রায়হান, মো. মিজান, সালেহ নূর নাছিম ও মো. মারুফসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় কৃষক কার্ড পেলেন ২ হাজার ৩০৫ জন
পরবর্তী নিবন্ধসাহিত্যবিশারদের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি বিভ্রান্ত প্রজন্মকে পথ দেখাতে পারে