মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল। সমপ্রতি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে সিটি কলেজ ছাত্রদল। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন মাসুদের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ–সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কোনো স্থান নেই। একটি নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন বাবু, সদরঘাট থানা বিএনপির সাবেক সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খুরশিদ, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল, সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমান তসলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আমির আহম্মেদ, সদরঘাট থানা যুবদলের সংগঠক আবু তালেব লিটন, সিটি কলেজ ছাত্রদলের সাবেক নেতা মো. সাহেদসহ সংগঠনের নেতা সাজ্জাদ, রহিত, সামি, মাহিন এবং বিপুলসংখ্যক নেতাকর্মী। সমাবেশ শেষে নেতারা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।










