বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টস সেক্টরের সংকট মোকাবেলা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শিল্পের উৎপাদন সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।তিনি গত ২৩ নভেম্বর জামালখানস্থ মহানগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গার্মেন্টস সেক্টর আয়োজিত শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেক্টর সভাপতি নজির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহ–সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










