সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের প্রপার্টি ফেস্ট গত আগস্টে অনুষ্ঠিত হয়। ফেস্টে ঘোষণা করা হয়েছিল বিশেষ অফার-‘বুকিং দিলেই ডায়মন্ড নেকলেস উপহার।’ গ্রাহকদেরকে দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিল সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হলো প্রতিশ্রুত ডায়মন্ড নেকলেস পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের পরিচালক পর্ষদ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহক পরিবারের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












