জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শহীদ ইশমামুল হকের কবর জেয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন শাহজাহান চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি মুহাম্মদ জিল্লুর রহমান, হাবিবুল্লাহ ফয়সাল, এনসিপি লোহাগাড়া উপজেলার আহ্বায়ক জহির উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ হাসান, শহীদ ইশমামের হক বড় ভাই মুহাম্মদ মুহিব প্রমুখ।
সাক্ষাৎ শেষে ইশমামের শাহাদাতকে সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া করেন।
শহীদ মোহাম্মদ আলমের পরিবারের সাথে নগর জামায়াত : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ আলমের পরিবারের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। জুলাই বিপ্লব স্মরণে জামায়াত ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদদের কবর জিয়ারত, শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, খোঁজখবর গ্রহণ এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের ধারাবাহিক কর্মসূচির আওতায় তিনি শহীদ মোহাম্মদ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে জাতি স্বৈরাচার, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শক্তি পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, অ্যাড. মাহবুবুল আলম, মুহাম্মদ শাহজাহান, সেলিম মুহাম্মাদ সাইফুদ্দীন প্রমুখ।
উত্তর জেলা জামায়াত : জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান বলেছেন, জুলাই বিপ্লব বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রেরণা। ৩৬ জুলাই বিপ্লব মানেই ফ্যাসিবাদের কবর রচনা। এই বিপ্লবের চেতনা বাস্তবায়নের অন্যতম ভিত্তি হলো জুলাই সনদ।
গতকাল বৃহস্পতিবার বিআইএ মিলনায়তনে জামায়াতে ইসলামী উত্তর জেলা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, ড. আব্দুল হামিদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












