বোয়ালখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বোয়ালখালীতে দু’দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান। ২৯ জুন সকালে কারখানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন। এসময় বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের ও মো. সিরাজুল ইসলামসহ কারখানার উর্ধ্বতন কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, গাইনি, মেডিসিন, নাককানগলা, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা প্রদান করেন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ বসত ঘর, ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধআকবর শাহ থানায় চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার