আকবর শাহ থানায় চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

চোরাই ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীতে পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। গতকাল নগরীর আকবর শাহ থানার ইস্পাহানী সি গেট ও পাহাড়তলী থানার নতুনপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তাকবির হোসেন রিয়াদ, নুরুন্নবী, রাকিব হোসেন ও ইউনুস হৃদয় প্রকাশ বড় বাচা। তারা সবাই আকবর শাহ থানার একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামি।

আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন জানান, গ্রেপ্তার চারজন একটি পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। অভিযানের সময় তাদের দখল থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধজন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা