জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদযাপন পরিষদবাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভা গত ২৭ জুন নগরীর রহমতগঞ্জস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর.কে দাশ রুপু। সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি লায়ন তপন কান্তি দাশ, উপদেষ্টা অ্যাড. উত্তম কুমার, সহসভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, শিবু প্রসাদ দত্ত, বাবুন ঘোষ বাবুন, বিদ্যালাল শীল, হরিপদ দাশ, মিলন শর্মা, লায়ন সুজয় কুমার দাশ, সুভাষ বিশ্বাস, রবি শংকর আচার্য্য, দীলিপ ঘোষ, শ্রীপ্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, উজ্জ্বল বরণ বিশ্বাস, আশীষ চৌধুরী, সুজন দাশ, প্রকৌশলী সুভাষ গুহ, বেন্টন কান্তি নাথ, কানুরাম দে, বাসুদেব সিনহা, দুলাল মল্লিক, পলাশ সেন, রিংকু ভট্টাচার্য্য, ঊষা আচার্য্য, মৌসুমী দাশ, রুপনা চৌধুরী, ঝর্ণা নন্দী, দিপতি দাশ, সম্পদ দে, লিংকন তালুকদার, অরুপ দাশ রুবেল, কাজল কর, শ্যামল দাশ, মিঠুন দে, প্রবাল দাশ, অরুন কান্তি চৌধুরী, রাসেল চৌধুরী, সাজু দাশ, সমীরণ মল্লিক, রিপন নাথ, শুভ দাশগুপ্ত, দেবাশীষ সেন প্রমুখ। সভায় বক্তারা সনাতনীদের বিভিন্ন দাবি অবিলম্বে বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানান। এছাড়াও জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবর শাহ থানায় চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ ৫ দাবি সাবেক সমন্বয়ক-সংগঠকদের