বন্যার্তদের মাঝে পটিয়া প্রবাসী ক্লাবের নগদ অর্থ সহায়তা

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

পটিয়া প্রবাসী ক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবার ও এক এতিমখানায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।সংগঠনের সদস্যদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় দফায় গত শনিবার বাঁশখালী উপজেলার বৈলকলী পাইকরাইন গ্রামে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা এম এ আজিজ চৌধুরী, সিনিয়র সহ–সভাপতি মো. জিয়াউল হক জিয়া, মো. রুবেল খানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, পটিয়া প্রবাসী ক্লাব বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দিনে তাদের পাশে থাকতে পেরে গর্বিত। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের মানুষের বিপদ–আপদে প্রবাসীদের সহযোগিতাকে আরও বিস্তৃত করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক উদ্যোগ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ট্রাস্টের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অভিষেক