চিটাগং ট্রাস্টের আলোচনা সভা

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

দি চিটাগং ট্রাস্টবাংলাদেশ (সিটিবি) মেধাবৃত্তি পরীক্ষা২০২৬ এর সিলেবাস ও প্রসপেক্টাস উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৪ আগস্ট নগরীর হাজারী লেইনস্থ ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের মহাসচিব প্রবাল দে। বিশেষ অতিথি ছিলেন মেধাবৃত্তি পরীক্ষা কমিটি২০২৬ এর আহবায়ক অধ্যক্ষ অনুপ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব শিক্ষক প্রসূন চৌধুরী। জিকু দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনিন্দিতা পাল, কৃষ্ণা চক্রবর্তী, শ্যামল বিশ্বাস, উজ্জ্বল পান্থ, অতসী দত্ত, মনিকা দে, প্রদীপ দাশ পরাগ, কেয়া ভট্টাচার্য্য, ফাহিমা আক্তার, দিলীপ সেনগুপ্ত, তমা দাশগুপ্তা, দেবব্রত শীল বাসু, কাঞ্চন গুপ্ত, মো. জাহেদ ছরোয়ার, রতন কান্তি দে, শ্যামা প্রসাদ চক্রবর্তী, অঙ্কিতা পাল, রানা দাশ, চন্দক বড়ুয়া, মিরাজ দাশ (জয়) প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধাবৃত্তি পরীক্ষার সিলেবাস ও প্রসপেক্টাস উন্মোচন করেন।

পূর্ববর্তী নিবন্ধকাল আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে মিলাদুন্নবী (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধবন্যার্তদের মাঝে পটিয়া প্রবাসী ক্লাবের নগদ অর্থ সহায়তা