হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ কার্যকরি পরিষদের অভিষেক গত ১৪ আগস্ট হাটহাজারী বাজারস্থ সীতাকালী মায়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের নবনির্বাচিত সহ–সভাপতি চন্দন নাথ ও সাধারণ সম্পাদক অ্যাড. কৃষ্ণ প্রসাদ নাথের যৌথ সঞ্চালনায় শুরুতে গীতা পাঠ করেন অভি পাল। আশীর্বাদক ও মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন পুণ্ডরীক ধামের সাধারণ সম্পাদক শ্রীমদ্ অচ্যুত ভক্তবৎসল দাস ব্রহ্মচারী। সভাপতি টিটু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন মাস্টার অশোক নাথ। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী। বক্তব্য দেন, লিটন মহাজন, আশীষ দে, কল্যাণ পাল, বাবলু দাশ, তপন পাল, ডা. জগদীশ চক্রবর্তী, নয়ন চৌধুরী, ছোটন দাশ, বিধান বণিক, রুদ্র আচার্য্য, রাজীব সরকার, শ্যামসুন্দর বৈষ্ণব, উজ্জ্বল দত্ত, অমিত দাশ রণী, শিমুল নাথ, টিটু শীল, জুয়েল দাশ, রিপন নাথ। কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন মাস্টার অশোক নাথ। সভায় বক্তারা আগামী ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত বর্নাঢ্য শোভাযাত্রা ও র্যালি আয়োজনের ব্যাপারে সার্বিক দিক–নির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












