‘সেবা হলো স্কাউটের ব্রত, গাছ লাগাই শতশত’ এই স্লোগানকে ধারণ করে বোয়ালখালী উপজেলায় স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও নিম চারা বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১৪ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. মাহাবুল আলম সওদাগর, মো. জামাল উদ্দিন, প্রণয় বড়ুয়া, বাবর মুনাফ,লাবীব মোহাম্মদ তক্বী, সৈয়দ মোহাম্মদ আসিফ মাহমুদ, দিগন্ত নাগ, পাভেল মহাজন, সুদীপ্ত দাশ, দুর্জয় দাশ, নাহিদ সুলতানা, সাথী চক্রবর্তী, স্বপ্না দে, উম্মে হাবিবা হীরা, সাফিয়া,ইমু প্রমুখ।
স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সারোয়াতলী, ধোরলা এবং আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকাগুলোর বিভিন্ন জামে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ করেন। একই সাথে নিম গাছের চারা বিতরণ করা হয়।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। স্কাউট সদস্যদের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












