পেকুয়ার টইটংয়ে বানভাসির মাঝে উপহারসামগ্রী বিতরণ

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের সন্তান এডভোকেট মোহাম্মদ এনামুল হক। টানা ৭ দিন বৃষ্টির ফলে টইটং ইউনিয়নের অন্তত আশি ভাগ ঘরবাড়ি ডুবে গেছে। আর এই বানভাসিদের কাছে শুকনো ত্রাণ সামগ্রী নিয়ে গত ১০ জুলাই হাজির হলেন এডভোকেট মোহাম্মদ এনামুল হক। ১০ ও ১১ জুলাই টানা দুই দিন ব্যাপী খাবার ও নগদ টাকা বিতরণ করেন এডভোকেট মোহাম্মদ এনামুল হক। এসময় তিনি ভেলুয়াপাড়া, শের আলী মাস্টার পাড়া, কাচারী পাহাড় সংলগ্ন টইটং নতুন পাড়া এবং ওয়াজখাতুন পাড়ায় শুকনো খাবার ও নগদ টাকা বিতরণ করেন। এ ছাড়া জুমপাড়া ও বকশু মোড়ায় বিধ্বস্ত ঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ প্রদান করেন। তার এই ত্রাণ তৎপরতায় দলমত নির্বিশেষে এলাকার গণ্যমান্য লোকজন অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বিপদে পাশে থাকাই মানুষের আসল পরিচয়’
পরবর্তী নিবন্ধবৃষ্টি পড়ে