‘এই মুহূর্তে যারা বন্যায় কষ্ট পাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। বিপদে পাশে থাকাই তো মানুষের আসল পরিচয়। সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রম আনোয়ারা থানার বরুমচড়া ইউনিয়নে ভরারচরস্থ সমাজদরদী হাজী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক মুহাম্মদ আলী হোসেন আরিফের নিজস্ব অর্থায়নে অনুষ্ঠিত হয়। বন্যায় পানিবন্দি ব্যক্তিদের ত্রাণ বিতরণকালে আলী হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ হোসেন সওদাগর, বরুমচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইরফান, আব্দুর রহিম সওদাগর, ওজি আহমদ, শরিফ মেম্বার, মুহাম্মদ ইউসুফ সওদাগর, এস.এম নুরুল আমিন, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ জসিম উদ্দিন, আবু মুছা কাদেরী, ছালেহ আহমদ মুহাম্মদ ইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











