দুর্গাপূজা সামনে রেখে দেশের বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। ২২ অক্টোবর পর্যন্ত এসব স্থাপনা সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে গতকাল সোমবার বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। বর্তমানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম রয়েছে। ২৩ অক্টোবর থেকে আবার এ সূচি কার্যকর হবে। খবর বিডিনিউজের।












